প্রতিনিধি
সারাদেশ
সিরাজগঞ্জে নষ্ট মিটারের হিড়িক; মানহীন বলছেন গ্রাহকেরা

সিরাজগঞ্জে গ্রাহকদের গলার কাঁটা ত্রুটিপূর্ণ মিটার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার পল্লী বিদ্যুতের গ্রাহক শামসুল হক। সুতা বুনে প্রতিবন্ধী মেয়েসহ ৩ সদস্যের সংসারের হাল ধরেছেন। পরিবারে নূন আনতে পান্তা ফুরানোর অবস্থায় হঠাৎই অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ফাঁদে পড়েন তাঁত শ্রমিক শামসুল হক। এক মাসেই বিল আসে ৪৬ লাখ টাকারও বেশি।

শামসুল হক বলেন, দুটি বাতি আর একটি ফ্যান চালিয়ে বিল আসে দেড়শো থেকে দুইশো টাকা। অথচ হঠাৎ এক মাসে বিল আসে ৪৬ লাখ টাকা। নিশ্চয় মিটারে সমস্যা ছিলো, না হলে এতো বিল কেন আসবে?

বিদ্যুতের মিটারে এমন অস্বাভাবিক বিলের বিষয়ে স্থানীয়রাও হতবাক বনে যান। তারা বলেন, একজন শ্রমিকের মিটারেতো এত বেশি বিল আসার কথা না। মিটার নিম্নমানের হওয়াই এমন অবস্থা।

মাস কয়েক আগে শামসুল হকের মিটারে এমন অস্বাভাবিক বিল আসলেও মিটারের অস্বাভাবিক আচরণ থেমে নেই। বেলকুচির অনেক গ্রাহকের মিটারের অবস্থা প্রায় একইরকম। তাদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও মিটারে লাল বাতি জ্বলে, অনেক মিটারের ডিসপ্লে সাদা হয়ে যায়, হ্যাং হয়ে যায়, আবার আগের তুলনায় বিলও বেশি উঠে। গ্রাহকের টাকা দিয়ে নিম্নমানের মিটার কিনে সরবরাহ করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এসময় মানসম্মত মিটার সরবরাহের দাবি জানান গ্রাহকেরা।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভট্টকাওয়াক গ্রামের বরাত মোল্লা বলেন, আগে ৩-৪টি লাইট জ্বালিয়ে বিল আসতো ৪'শ টাকার মতো, অথচ ডিসেম্বর মাসে দুটি লাইট জ্বালিয়ে বিল আসে ২ হাজার ৮০০ টাকা। এমন অস্বাভাবিক বিলের কারণে ত্রুটিপূর্ণ মিটার সরবরাহকেই দুষছেন কৃষক বরাত মোল্লা।


ত্রুটিপূর্ণ মিটার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে একই উপজেলার সোনাতলা গ্রামের সোহেল রানার পরিবারেও। তার অভিযোগ, দুটি লাইট ও একটি ফ্রিজ ব্যবহার করে গত মাসে বিল গুনতে হয়েছে ১ হাজার ৫০০ টাকা। অথচ গ্রীষ্মকালে বিল আসতো ৪ থেকে সাড়ে ৪'শ টাকা।


সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় সরেজমিনে ঘুরে বৈদ্যুতিক মিটারের এমন চিত্র দেখা গেছে। মিটারের এমন অস্বাভাবিক আচরণের কবলে জেলার অসংখ্য গ্রাহক। মিটারগুলোতে অটোপালস দেয়া, ডিসপ্লে সাদা হওয়া, সার্কিট নষ্ট হওয়া, পুড়ে যাওয়া, রিডিং উঠানামা করাসহ বেশকয়েকটি ত্রুটির বিষয় উঠে এসেছে।

সূত্র বলছে, বৈদ্যুতিক মিটার ক্রয় করে আরইবি বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সেগুলো পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে সরবরাহ করে আরইবি। পরে এসব মিটার গ্রাহক পর্যায়ে স্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি। সিরাজগঞ্জে মিটার নষ্টের হিড়িক পরায় ভোগান্তিতে পড়েছেন পল্লী বিদ্যুতের গ্রাহকেরা।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ত্রুটিপূর্ণ মিটারের একটি প্রতিবেদন দ্যা নিউজের হাতে এসেছে। যেখানে ৫টি কোম্পানির মিটার নষ্টের বিষয়ে বলা হয়েছে। ৩ বছরে (২০২১-২০২৩) স্থাপন হওয়া মিটারগুলোর মধ্যে বি অ্যান্ড টি মিটার নষ্টের সংখ্যা ৩৮ হাজার ৬০৬টি। যা মোট মিটারের এক তৃতীয়াংশ। মেরামতের অনুপযোগী হওয়ায় মিটারগুলো বিনষ্ট করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বি অ্যান্ড টি মিটার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমানকে মিটার নষ্টের বিষয়ে প্রশ্ন করা হলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্য মিটার কোম্পানির কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম জাকির হোসেন বলেন, যে অভিযোগগুলো আসছে, সেটি খুবই কম, যান্ত্রিক বিষয়ে এমন হতেই পারে।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জিএম আবু আশরাফ মো. ছালেহ বলেন, মিটারে সমস্যা থাকলে কর্তৃপক্ষকে জানানো হয়। মিটার আমরা কিনি না, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) থেকে বরাদ্দ পাই। যারা মিটার কেনেন, তাদের সাথে কথা বলেন।


পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রক সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য বিশ্বনাথ শিকদার বলেন, মিটার ও অন্যান্য মালামাল নিয়ে তদন্ত কমিটি কাজ করছে, কমিটি সারা দেশ থেকে মিটার নষ্টের তথ্য সংগ্রহ করছে। কয়েক দিনের মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে। তখন মিটার নষ্টের কারণ জানা যাবে। সব কোম্পানির মিটার যাচাই-বাছাই করে দেখা হবে। কমিটি এ বিষয়ে সুপারিশও করবে। সিরাজগঞ্জের মিটার নষ্টের বিষয়েও জিএমদের সাথে আমরা কথা বলবো।
আমারবাঙলা/এনআই

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা