সংগৃহিত
সারাদেশ

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুরে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), নন্দ পাত্রের স্ত্রী সাবিতি পাত্র, সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), কৃষ্ণ পাত্রের স্ত্রী সুষ্মিতা পাত্র ও সুকেন্দু পাত্রের ছেলে ঋতু পাত্র।

এলাকাবাসী সূত্রে, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সিলেট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানান, ওই পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন ৷ পথে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামসহ পুলিশ ফোর্স, তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।

এদিকে দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে প্রশাসন ও স্থানীয় নেতাদের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা