সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী খুন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ফার্নিচারের নকশা তৈরি নিয়ে দ্বন্দ্বের জেরে মোস্তফা খালাসী (৪২) নামের এক ফার্নিচার ব্যবসায়ী খুন হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার বাঘিয়াবাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক রাজন পালিয়ে গেছে।

নিহত খালাসী যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে। ঘাতক রাজন উপজেলার ঢালীকান্দি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার বাঘিয়াবাজার এলাকায় ফার্নিচারের নকশা করার জন্য মোস্তফার কাছে আসেন রাজন। সে সময় ফার্নিচারে নকশা করা সম্ভব না জানালে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পরে দুজন। এ সময় রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে দোকানে মরদেহ রেখে পালিয়ে যান রাজন। স্থানীয়রা দোকানে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা এসআই মোহাম্মদ রফিক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনরা থানায় মামলা দায়ের করতে এসেছে। ঘাতক পালিয়েছে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। ঘাতক রাজনকে আটকের চেষ্টা চলছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা