সারাদেশ

ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার রানীর বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, ‘মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওই এলাকার বাসিন্দারা প্রথমে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে ওই বাসার দরজা ভেঙে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সেখানে তার স্ত্রীর গলাকাটা মরদেহও পাওয়া যায়। আর বিছানায় পাওয়া যায় দুই সন্তানের নিথর দেহ।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে নিহতদের পরিচয় জানতে পেরেছি। তারা হলেন– নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬), তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও ধ্রুব বিশ্বাস (৮)। জানা গেছে, নিহত নিপা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।’

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জনি বিশ্বাস নরসিংদী সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও জীবিকার তাগিদে ভৈরবের রানীর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা