সংগৃহিত
সারাদেশ

গাইবান্ধায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে ফুল মিয়া (৪০) ও শহিদুল ইসলাম শিপন (২৪) নামে ২ কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘির জোবায়ের আলীর ছেলে ফুল মিয়া ও সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামের মোকলেছের ছেলে শহিদুল ইসলাম শিপন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুল মিয়া জমিতে ধান কাটতে যান। দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ধান কাটার সময় বজ্রপাতে শহিদুল ইসলাম শিপন নামে এক যুবকের মৃত্যু হয়। ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা