সংগৃহিত
সারাদেশ

এইড ফাউন্ডেশনের আয়োজনে ‘উই রিং দ্যা বেল’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, সুমন পারভেজ : ১৫ মে বেলা ১২টায় একই সঙ্গে একযোগে ঝিনাইদহের শিশু এবং শিক্ষকগণ এক মিনিট ধরে ঘন্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করলো, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের মাঝে। 'We ring the bell' নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও সাধারণ শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকী এ কর্মসূচী পালন করেছে।

এ বছর ÒWe ring the bell" এর মূল বার্তা:'অন্তর্ভুক্তিমূলক খেলা-ভিত্তিক প্রারম্ভিক শৈশব শিক্ষা(আইপিইসিই)' 'খেলার তাড়া'। যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারে না তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও সাধারণ শিশু, তাদের শিক্ষক, অভিভাবক মিলে এ কর্মসূচী পালন করে।

ঝিনাদহ সদর উপজেলার পোরাহাটি ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা ১২টা থেকে ১২টা ১মিনিট পর্যন্ত ঘন্টাধ্বনী বাজিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচীতে বিশিষ্টজন ও নীতি নির্ধারনী কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার “নাজমা সামাওয়াত”,“মো: মোজাফ্ফর হোসেন” সরকারি শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিস, “খন্দকার আশরাফুন্নাহার আশা” প্রকল্প ফোকাল এইড চাইল্ড ইমপাওয়ারমেন্ট প্রোগ্রাম, “সুরাইয়া পারভীন” সরকারি পরিচালক এইড ফাউন্ডেশন,ঝিনাইদহ, সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

'We ring the bell' ক্যাম্পেইনের পাশাপাশি একই দিন বেল রিলে ও সিগনেচার ক্যাম্পেইন নামে আরো দু’টি পৃথক কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য একটাই প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে গমনের বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করা এবং তাদের অধিকারের বিষয়ে সোচ্চার হওয়া ।

এই অনুষ্ঠান আয়োজনে ছিল এইড ফাউন্ডেশন, সহযোগীতায় সিডিডি, অর্থায়নে লিলিয়ান ফন্ডস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা