সারাদেশ

এক্সপ্রেসওয়েতে এম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাক সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হয় আব্দুর রহিম মাদবর (৪৫) নামে এক এম্বুলেন্স যাত্রী। সে পটুয়াখালী উপজেলা মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে।

এতে আহতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলা আল আমীন, শাবানা বেগম, নাছিমা, রাহিমা, রহিম, নুর আলম তারা একে অপরের আত্মীয়-স্বজন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর মরিচবুনিয়া উপজেলার আল-আমীন ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল।এ সময় অ্যাম্বুলেন্সটি হাসাড়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।এ সময় ৭ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার শিংহ বলেন, মালবাহী ট্রাকের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সামনে ছিটে থাকা যাত্রী নিহত হয়। ট্রাক ও এম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাক চালক দুজনেই পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প...

সৌদি আরবকে সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয...

কত টাকার মালিক কারিনা

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান গতকাল ২১ সেপ্টেম্বর ৪...

হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা