ছবি-সংগৃহীত
সারাদেশ

সিলেটে প্রাইভেটকার চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: সিলেটের ওসমানী নগরের ইলাশপুর এলাকায় প্রাইভেটকারের চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উপজেলার ইলাশপুরে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

তিনি বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প...

সৌদি আরবকে সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয...

লাইফস্টাইল
বিনোদন
খেলা