সংগৃহিত
সারাদেশ

সাতক্ষীরায় ফেরত নেয়া হয়েছে প্রাথমিকের ইসলাম ও নৈতিক শিক্ষা বই

আশ্রাফ উজ-জামান রুবেল: সাতক্ষীরায় বই উৎসবের দিন বিতরন করে পরদিনই আবার ফিরিয়ে নেওয়া হয়েছে জেলার ১০৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা বই ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বইয়ে কোনো প্রকার ভুল আছে কিনা সেটা দেখার জন্যই এমনটা করা হচ্ছে বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হোসনে ইসায়মিন করিমী। তিনি বলেন, জেলার সাত উপজেলার ১০৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই শিক্ষার্থীদের থেকে ফেরত নেওয়া হচ্ছে।

গত সোমবার (১ জানুয়ারি) বই উৎসবের পরপরই শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত ওই পাঠ্যবইটি ফেরত নেওয়ার জন্য স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নির্দেশনা দেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তারা।

এরপর থেকে ওই বই শিক্ষার্থীদের থেকে ফেরত নেওয়া শুরু করেন ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। তবে কি জন্য এই পাঠ্যবই ফেরত নেওয়া হচ্ছে, সে ব্যাপারে মুখ খুলতে রাজি হননি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা।

সাতক্ষীরা শহরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বইগুলো জমা দিচ্ছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। যারা আসতে কিংবা বই জমা দিতে দেরি করছেন তাদেরকে মুঠোফোনে দ্রুত বই জমা দেওয়ার তাগিদ দিচ্ছেন দায়িত্বরত কর্মকর্তারা।

বই জমা দিতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বই বিতরণের পর স্ব-স্ব ক্লাসটারের সহকারী শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে তৃতীয় শ্রেণির বিতরণকৃত ইসলাম ধর্মের সব বই ফেরত দেওয়ার জন্য বলেন। এজন্য আমরা উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে বইগুলো ফেরত নেওয়ার উদ্যোগ গ্রহণ করি। অনেক শিক্ষার্থী স্কুলে না আসলেও আমরা শিক্ষকরা তাদের বাসাতে গিয়ে বই সংগ্রহ করে নিয়ে এসেছি।

সাতক্ষীরা সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও রবিউল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা কাজ করছি। বিস্তারিত কতৃপক্ষ বলতে পারবে।

তারা আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সকাল থেকে শিক্ষকদের থেকে বই সংগ্রহ করছি। পরবর্তীতে তারা যে নির্দেশনা দেবেন আমরা সেটা পালন করবো।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়া চৌধুরী বলেন, ‘প্রিন্টিং মিসটেকের কারণে বইগুলো তুলে নেওয়া হচ্ছে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হোসনে ইসায়মিন করিমী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনোকিছু বলা সম্ভব না। এ বিষয়টা পরে আমরা আপনাদের বিস্তারিত জানাতে পারবো

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা