সারাদেশ

সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমির নিহত

খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস যাত্রাবিরতিতে ছিল। এ সময় আবু সাইদ বাস থেকে নেমে থেমে থাকা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন পেছন থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস থেমে থাকা গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দাকোপের চালনা পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলাম বলেন, শনিবার (১৯ জুলাই) দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে তিনটি বাসে নেতা-কর্মীরা রওনা দেন। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রাবিরতির সময় এ দুর্ঘটনা ঘটে। আবু সাইদের মরদেহ চালনায় আনা হচ্ছে। জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

নতুন ভিডিওতে আলোচনায় উরফি

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা