সংগৃহীত
সারাদেশ

ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু বিজু উৎসব

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বিজু । এ সময় শত শত চাকমা ও তঞ্চঙ্গ্যা তরুণ-তরুণী নদীর তীরে এসে গঙ্গা দেবীর উদ্দেশে প্রার্থনা করে এবং ফুল নিবেদন করেন।

শনিবার (১২ এপ্রিল) ভোরে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজু উৎসবের আনুষ্ঠানিকতা।

বর্ষবরণকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন নামে এই উৎসব পালন করে থাকে। চাকমারা একে বলে ‘বিজু’, তঞ্চঙ্গ্যারা ‘বিষু’। পুরোনো বছরকে বিদায় জানানোর প্রস্তুতি হিসেবে নদীতে ফুল বিসর্জনের মাধ্যমে পালিত হয় এই উৎসব, যা ‘ফুল বিজু’ বা ‘ফুল বিষু’ নামে পরিচিত।

উৎসবে অংশ নেওয়া উজ্জ্বল তঞ্চঙ্গ্যা বলেন, ‘গঙ্গা মায়ের কাছে পুরোনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের জন্য সুখ-শান্তি কামনা করি। আমরা বিশ্বাস করি, দেবতার উদ্দেশে ফুল বিসর্জনের মাধ্যমে পুরোনো বছরের ক্লেশ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

তঞ্চঙ্গ্যাদের রীতি অনুযায়ী এই বিসর্জনের নাম ‘ফুল বিজু’, আর চাকমারা একে বলে ‘ফুল বিষু’। ফুল বিসর্জনের মাধ্যমে মূল বিজুর প্রস্তুতি শুরু হয়।

রবিবার অনুষ্ঠিত হবে ‘মূল বিজু’। ওই দিন চাকমা ও তঞ্চঙ্গ্যা পরিবারে রান্না করা হয় বিশেষ খাবার ‘পাঁচন’। একে অপরের বাড়িতে বেড়াতে যাওয়া ও পাঁচন আহারের মধ্য দিয়ে চলে আনন্দঘন আয়োজন।

চাকমারা ‘মূল বিজু’ আর তঞ্চঙ্গ্যারা ‘মূল বিষু’র মধ্য দিয়ে বিদায় জানায় পুরোনো বছরকে। আগামী ১৪ এপ্রিল তারা স্বাগত জানাবে নতুন বছরকে।

এ ছাড়া বর্ষবরণ ও পুরোনো বছরকে বিদায় ঘিরে তঞ্চঙ্গ্যারা আরো নানা আয়োজন করে থাকে।

বিষু উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব নাজিব তঞ্চঙ্গ্যা বলেন, ‘ফুল বিজুর পর সন্ধ্যায় রয়েছে আমাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সবাই অংশ নেবে। আমাদের তিন দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আশা করি, আমরা শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারব।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা