মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
সারাদেশ

মনোহরদীতে পিকআপ ভ্যান আটকিয়ে ডাকাতি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কোম্পানির পিকআপ ভ্যান আটকিয়ে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মনোহরদী ড্রেনেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লোইসগেইটে এ ঘটনা ঘটে। গাড়ির চালক জানান, সকালে মনোহটি বাস স্ট্যান্ড সংলগ্ন পরিবেশকের গুদাম থেকে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি পিকআপ ভ্যান মালামাল নিয়ে বিক্রির জন্য বের হয়। চালাকচর, চকবাজার এবং নোয়াকান্দি বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিলাম।

লেবুতলা ইউনিয়নের গজারিয়া স্লোইসগেটের সামনে পৌছলে সাদা রঙের একটি হায়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে কোম্পানির গাড়িটি আটকায়। এ সময় ডাকাতের গাড়ি থেকে সাত-আট জন মুখোশ পরা যুবক ধারালো অস্ত্র দিয়ে পিকআপের সামনের গ্লাসে কোপ দয়। অন্য একজন গাড়িটির দরজায় আঘাত করে খুলে ফেলে। এ সময় ভিতরে বসা দুই বিক্রয় কর্মীর সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা ও তিনটি মেঠোফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাত দল দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

নেসলে মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাসুম মিয়া বলেন, মার্কেট থেকে মালামাল বিক্রি শেষে ফেরার পথে সাত-আট জন ডাকাত এসে গাড়ি ভেঙ্গে হামলা চালিয়ে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যান। মাসুম বলেন, ব্যাগে পণ্য বিক্রির দুই লাখ ৯০ হাজার টাকা ছিল।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও কোম্পানির লোকজনদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া টাকা উদ্ধার করতে মনোহরদী থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা