নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

ঢাকা নারায়ণগঞ্জ রুট: মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে 'নারায়ণগঞ্জ কমিউটার' নামে নতুন ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিয়ার বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে ২৬ মার্চ থেকে বিশেষ এই ট্রেন চালু হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন।

ট্রেনটি সকাল ১১ টায় ঢাকা থেকে যাত্রা করে ১১ টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জে পৌঁছাবে এবং বিপরীত যাত্রায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা করবে ।

রেলওয়ে সুত্রে জানা যায়, গতবছর থেকে স্বল্প দূরত্বের রুটে চলাচলের উপযোগী করে মেট্রোরেলের আদলে কোচ তৈরী এবং পুরাতন কোচ মেরামত করা হয়। নির্দিষ্ট আসনে বসার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের জন্য হাতল সংযোজন করা হয়েছে। প্রয়োজনীয় লাইট ফ্যান বসানো হয়েছে। প্রতিটি কোচে বসে ৫০ জন এবং দাঁড়িয়ে ৫০-৬০ যাত্রী যাতায়াত করতে পারবেন। স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুবিধার্থে কমিউটার ট্রেনে ১১টি কোচ সংযোজন করা হয়েছে। বিদ্যমান আট জোড়া ট্রেনে নতুন কমিউটার কোচ সংযোজন করা হবে।

ফলে নতুন এই সার্ভিসের মাধ্যমে যাত্রীদের যাতায়াত ব্যবস্হা আরো সহজ, আরামদায়ক এবং সাশ্রয়ী হবে বলে যাত্রীরা ধারনা করছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা