কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা সংকট, উদ্বিগ্ন অভিভাবকরা

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক সপ্তাহ ধরে শিশুদের জন্য সরকার নির্ধারিত টিকা না থাকায়, স্বাস্থ্য সুরক্ষা সংকটে ভুগছেন অভিভাবকরা। অপরদিকে টিকা সংকট থাকার কারণে নির্ধারিত কক্ষে ঝুলছে তালা।যার ফলে শিশুদের টিকা নিতে আসা জনগণ হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

জানা যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ১০ ধরনের টিকা দেওয়া হয়ে থাকে।

রবিবার (২৩ মার্চ) স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, টিকা না থাকায় শিশুদের মা ও অভিভাবকরা বাড়ি ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চন্দ্রমল্লিকা ভবনের নিচ তলায় টিকাদানের জন্য নির্দিষ্ট কক্ষটিতে তালা ঝুলানো। দায়িত্বে থাকা দুজন স্বাস্থ্যকর্মীকে তালা ঝুলানোর কথা জিজ্ঞাসা করায় তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা এক নারীকে, শিশুদের টিকাদান নিয়ে জানতে চাইলে তিনি বলেন সোম ও মঙ্গলবারে আসতে। তবে এ ধরনের কোন নির্দেশিকা তিনি দেখাতে পারেননি। এ সময় বেশ কয়েকজন টিকা সেবা প্রত্যাশী অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা দূর দূরান্ত থেকে বেশ কয়েকবার টাকা পয়সা খরচ করে এখানে এসেও শিশুদের টিকা না থাকায় টিকা দিতে পারেননি। যার ফলে তারা এ ব্যাপারে খুবই হতাশা প্রকাশ করছেন।

এক অভিভাবক আল-আমিন বলেন, আমি ছেলেকে টিকা দিতে এসে সকালে দীর্ঘ অপেক্ষার পর টিকা কেন্দ্রে গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। সময়মতো ও ধারাবাহিক ভাবে টিকা দিতে না পারলে স্বাস্থ্য -সুরক্ষা সংকটে পড়বে। এ ব্যাপারে আমার মত অনেক অভিভাবকই উদ্বিগ্ন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা , রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, শিশুদের কয়েক ধরনের রোগের টিকা আমাদের এখানে নেই। যেমন বর্তমানে বিসিজি, পেন্টা, পিসিভি টিকা আমাদের এখানে শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে কিন্তু দু সপ্তাহ ধরে আমাদের এখানে টিকা নেই বলে তিনি স্বীকার করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইশা খান শিশুদের টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দুই সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শিশুদের টিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত শিশুদের টিকা সরবরাহের ব্যাপারে জানানো হয়েছে। তবে কবে নাগাদ শিশুদের টিকা পাওয়া যেতে পারে, এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন সময় বা তারিখ জানাতে পারেননি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা