ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় নববধূকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবক কারাগারে 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় আবাদি মাঠে ছাগলকে ঘাস খাওয়ানোর সময় এক নববধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবককে কারাগারে পাঠানো হয়েছে। হিরোন শেখ (২৫) উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের ইসমাইল শেখের ছেলে।

মঙ্গলবার (২৫ মার্চ) ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার একটি আবাসনের পাশে আবাদি জমির ফাঁকা মাঠে নববধূকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। গত রবিবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত হিরোন। সোমবার তাকে আদালতে হাজির করা হলে কারাবন্দি রাখার আদেশ দেন বিচারক। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার পরিবহন শ্রমিকের কন্যার (১৮) স্থানীয় গুচ্ছগ্রামে বিয়ের পর থেকেই কুপ্রস্তাব দিতেন হিরোন। বিষয়টি পরিবারে জানালে নববধূর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

গত বছরের ১৪ অক্টোবর দুপুরে বাড়ির অদূরে ছাগল নিয়ে আবাদি মাঠে যায় নববধূ। আশপাশে লোকজন না থাকায় সুযোগ বুঝে ফাঁকা মাঠে ধর্ষণের চেষ্টা করে হিরোন। ধস্তাধস্তির সময় নববধূ চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। এ ঘটনায় ১৮ অক্টোবর থানায় মামলা দায়ের হলে হিরোন শেখ আত্মগোপন করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা