সংগৃহিত
সারাদেশ
বাঘ সংরক্ষণ

সুন্দরবনে কেল্লা-মিষ্টি পানির উৎস বাড়ানো হবে

আশ্রাফ উজ- জামান রুবেল : বাঘ সংরক্ষণে সুন্দরবনে কেল্লা ও মিষ্টি পানির উৎস বাড়ানো হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বাঘ সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, বনের ভেতরে পশুপাখিদের আশ্রয়ের জন্য বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় কেল্লার সংখ্যা বাড়ানো হবে। মিষ্টি পানির উৎসের সংখ্যা বাড়ানো হবে। চোরা শিকারিদের নির্মূল করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

‌‌সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় ‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে,- শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, রমজানগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালি ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, বুড়িগোয়ালিনী প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, নীলডুমুর বিজিবির সুবেদার সুবেদার আরজুল, কোস্টগার্ডের পেটি অফিসার রফিক উদ্দিন, বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম, কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান, সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা