সংগৃহিত
সারাদেশ

পটুয়াখালী সদর উপজেলায় বিজয়ী ৩ মুখ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন গত ৯ জুন রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটে বিজয়ের হাসি হাসলেন নতুন তিন মুখ।

এদিন ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের পদবঞ্চিত সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ৩২,৬২৭ ভোট পেয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।

এ নির্বাচনে ২,৯৫,১৪৬ জন ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করে। এ প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২ টি ভোট বাতিল হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার জানান।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮,৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭,৬০৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে প্রার্থী মোসা. কামরন নাহার শিমুল সর্বোচ্চ ৩৫,৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী মোসাঃ নাসিমা আক্তার পেয়েছেন ২৯,২২৩ ভোট।

পটুয়াখালী সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৯৭ টি কেন্দ্রের ৭০৩ টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় মোট ২,৯৫,১৪৬ ভোটের মধ্যে শতকরা ৩২.৬৮ জন ভোটার ভোট দিয়েছে বলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট &lsqu...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা