ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র আঘাতে লন্ডভন্ড শ্রীলঙ্কা

আমার বাঙলা ডেস্ক

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জন। একইসঙ্গে আরও ১৩০ জন নিখোঁজ রয়েছেন। প্রায় ১৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়াও প্রায় ৪৪ হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগের (ডিএমসি) বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে ভারী বৃষ্টিপাত চলছে শ্রীলঙ্কায়। এর ফলে ভূমিধস ও হড়কা বন্যার ঘটনা ঘটে। এতে মৃত্যুর পাশাপাশি অনেকেই নিখোঁজ হয়।

গত বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান, ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এই পরিস্থিতিকে আরও ভয়ানক করে তোলে ঘূর্ণিঝড় ডিটওয়াহ।

গত শুক্রবার সকালে দ্বীপদেশটির ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার ঘূর্ণিঝড় ডিটওয়াহ শ্রীলঙ্কা থেকে সরে এসে উত্তরে প্রতিবেশী ভারতের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু এর আগে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি।

ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে কোনো কোনো এলাকায় ৩০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। তার জেরে আবারও ভূমিধস ও হড়কা বানের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমসি) মহাপরিচালক সম্পথ কোতুওয়েগোদা জানান, ‘আমরা ১২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি এবং আরও ১৩০ জন নিখোঁজ রয়েছে।আরও জানান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর হাজার হাজার সেনা মোতায়েনের মাধ্যমে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পূর্ব ও মধ্যাঞ্চল। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে। শ্রীলঙ্কা থেকে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে ।

ঘূর্ণিঝড় ডিটওয়াহ একটি গভীর নিম্নচাপ হিসেবে শুরু হয়। কিন্তু পরে তা দ্রুতই তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালানোর পরও শ্রীলঙ্কায় নদীর পানিস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

দেশটির সেচ বিভাগ জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেলানি নদী উপত্যকার নিম্নাঞ্চলের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানী কলম্বো।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনি প্রচারণায় মিরপুরে বিজিবি মোতায়েন, কঠোর নজরদারি

ঢাকার মিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশে...

ভারতকে চোখ রাঙিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত চূড়ান্তভাব...

নির্বাচন সামনে রেখে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদে...

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা