সংগৃহিত
বাণিজ্য

সিন্ডিকেট ভাঙতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান

বাণিজ্য ডেস্ক: দেশে প্রতিটি স্তরেই ভয়াবহ সিন্ডিকেট বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, সিন্ডিকেট শুধু পাইকারি বা খুচরা ব্যবসায়ীদের মধ্যেই নয়, পরিবহন সেক্টরেও ব্যাপকমাত্রায় দেখা যায়। যার কারণে চাইলেও বিক্রেতারা কম মূল্যে পণ্য বিক্রি করতে পারেন না। এই সিন্ডিকেট ভাঙতে হলে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে ন্যায্যমূল্যে তরমুজ (পিস হিসাবে) বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সিন্ডিকেট আসলে সব জায়গায়। আমরা দেখেছি, ট্রাকের ভাড়া এমনিতে ৪০ হাজার টাকা, তরমুজ বিক্রি করতে চাইলে সেই ট্রাকের ভাড়া ৬০ হাজার টাকা হয়ে যায়। আমের সময় দেখি ট্রাক ভাড়া ৫০ শতাংশের মতো বেড়ে যায়। কুরবানির পশুর সময়ও দেখি একই ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা চাই এসএমই ফোরামসহ অন্যান্য তরুণ উদ্যোক্তা যারা আছেন, সবাই এগিয়ে আসুক। আমরা সবাইকে সহযোগিতা করছি এবং করবো। তারা ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করবে। এক্ষেত্রে যদি কোনো বাধা আসে, সেটি দূর করার কাজটা আমরা করছি।

সফিকুজ্জামান বলেন, আমরা মিডিয়ায় মাধ্যমে একটা বার্তা দিতে চাই; মানুষ এখন সচেতন হচ্ছে। সুমন হাওলাদারের মতো ক্ষুদ্র উদ্যোক্তা আরো অনেক বেশি হবে। এসব উদ্যোগ বিস্ফোরণের মতো দেশব্যাপী আরো ছড়িয়ে যাবে। এখন শুধু ঢাকা সিটিতে থাকলেও খুব শিগগিরই অন্যান্য সিটিগুলোতেও ছড়িয়ে যাবে।

তরমুজদের দাম প্রসঙ্গে তিনি বলেন, পটুয়াখালী-বরগুনাসহ বিভিন্ন এলাকায় কৃষকরা যে তরমুজ ১০০ টাকায় বিক্রি করে, সেটি ঢাকায় আমাদের ৮০০ টাকা করে কিনতে হয়। তার মানে সাপ্লাই চেইনে আমাদের মূল সমস্যা। সুমন হাওলাদার এই সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নিয়েছেন, তিনি ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি শুরু করেছেন, এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই।

যেখানে একটা তরমুজ কৃষক পায় ৮০ থেকে ১০০ টাকা, সেখানে বাজার থেকে ভোক্তাদের কিনতে হচ্ছে ৪ থেকে ৫ গুণ অতিরিক্ত দামে। আমরা চাই কৃষক যেন ন্যায্যমূল্য পায়, ভোক্তাও যেন সাশ্রয়ে কিনতে পারে।

ভোক্তার ডিজি আরো বলেন, আপনারা দেখেছেন দেশে গরুর মাংস নিয়ে কী হয়েছে। সেখানে প্রমাণ হয়েছে, ব্যবসায়ীরা চাইলেই কম দামে বিক্রি করতে পারেন। আমরা চাচ্ছি যারা উৎপাদন করে এবং যারা ভোগ করে, তাদের মধ্যে কোনো ব্যারিয়ার থাকবে না। এটি আমরা ভাঙতে চাই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা