সংগৃহিত
বাণিজ্য

৩ দিনের মধ্যে ভারত থেকে ঢাকায় পৌঁছাবে পেঁয়াজ

বাণিজ্য ডেস্ক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘ভারত থেকে পেঁয়াজ আজ বা আগামীকাল ট্রেনে উঠবে। তিন দিনের মধ্যে পেঁয়াজ ঢাকায় পৌঁছে যাবে। পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা হবে না। বাজার তার আপন গতিতেই চলবে। বাজার আমাদের মনিটরিংয়ের মধ্যে থাকবে। কেউ পেঁয়াজ মজুত করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।’

শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা এবং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের দুই মাসের মধ্যে রমজান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ব্যবসায়ীদের উৎসাহী করেছিলেন, যাতে যথেষ্ট পরিমান পণ্যের আমদানি দেশে থাকে। সেই জায়গাকে খেয়াল করে আমরা পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। বাজার তার আপন গতিতে চলবে।

টিসিবির কার্ডের বিষয়ে তিনি আরও বলেন, করোনার সময় তালিকা করা হয়েছিল। তারপর অনেকেই স্থানচ্যুত হয়েছেন। নতুনে জেলা প্রশাসনের নেতৃত্বে জনপ্রতিনিধিদের সহোগিতায় আবার তালিকা করা হবে। সেখানে নিম্ন মধ্যবিত্তের মানুষ ও মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের অগ্রাধিকার দেওয়া হবে।

ডিলারদের স্থায়ী দোকানে স্থানান্তর করা হবে। সেই দোকানে যাতে এক মাসের টিসিবির পণ্য মজুত রাখতে পারেন সেটা নিশ্চিত করা হবে। প্রয়োজনে টিসিবির তালিকায় পণ্য বাড়ানো হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা