সংগৃহিত
বাণিজ্য

বাংলাদেশের আম আমদানি করবে চীন

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় বাংলাদেশ থেকে কৃষিপণ্য বিশেষ করে আম আমদানি করার আগ্রহ প্রকাশ করে চীন।

বুধবার (২০ মার্চ) নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য রপ্তানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দু-দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শহীদুজ্জামান বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, পদ্মাসেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। এসময় তিনি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আইসিটি, জ্বালানি খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ থেকে কৃষি পণ্য বিশেষ করে আম আমদানি করতে চায় চীন।

এসময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা