নারায়ণগঞ্জ প্রতিনিধি
পরিবেশ
খাল দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ দাবি

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের পরিবেশ রক্ষায় খেলাফত মজলিসের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিএনডি খালের পরিবেশ রক্ষায় মানববন্ধন করেছে খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখা। শুক্রবার (১ আগস্ট) বাদ আছর সিদ্ধিরগঞ্জের সিএনবি রোডে সোনামিয়া মার্কেটসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ ও উলামা সম্পাদক মুফতি নুর হুসাইন নূরানী।

বক্তারা বলেন, ডিএনডি খাল এক সময় এ অঞ্চলের মানুষের পানিসেচ, নৌযান চলাচল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দখল ও দূষণের ফলে খালটির স্বাভাবিক প্রবাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ বাড়ছে।

বক্তারা অবিলম্বে খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, দখলমুক্তকরণ এবং দূষণ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, জনগণের স্বার্থে এই খালের সুরক্ষা এখন সময়ের দাবি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সহসভাপতি আব্দুল মজীদ, ডা. খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক ডা. ওলিউর রহমান, ছাত্র মজলিসের সাবেক মহানগর সভাপতি শাহাদাত হোসেন তৌহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে...

পুলিশ জনগণের বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক: প্রধানমন্ত্রী

পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব...

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ। 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের...

হাতিয়ায় ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেরা

সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় দেশের সমুদ্রসীমায় চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় নো...

কৃষকদের সোনালী ফসল ঘরে তুলতে না পেরে উৎকণ্ঠায় 

১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক...

পুলিশ জনগণের বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক: প্রধানমন্ত্রী

পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব...

কৃষকদের সোনালী ফসল ঘরে তুলতে না পেরে উৎকণ্ঠায় 

১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক...

গোয়ালন্দে গাঁজাসহ মাদক কারবারি সুলতান জনতার হাতে ধরা, পুলিশে সোপর্দ

রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় জনতা গাঁজাসহ মো. সুলতান সিকদার (৪৫) নামে এক মাদক ক...

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ। 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের...

উলিপুরে ২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা