ছবি: আমার বাঙলা
সারাদেশ

নোয়াখালীতে মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (৩৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার স্বজনেরা।

রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গত সোমবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগনিকে দেখে বাড়ি ফিরছিলেন। ওই সময় উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্ব শত্রুতার জেরে মঞ্জুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। কিন্তু পুলিশ ঘটনার সাত দিনেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা ও স্থানীয় বাসিন্দা মো. হাসান, মো. আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিন প্রমুখ। আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে, জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা