ছবি: সংগৃহীত
সারাদেশ

বিজয় দিবস উপলক্ষে আমাদের উত্তরা ফাউন্ডেশনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

উত্তরা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে সামাজিক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে আজ সকালে সংগঠনটির উদ্যোগে রাজধানীর উত্তরা এলাকায় একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উত্তরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে র‍্যালিতে অংশ নেন। উত্তরা ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীরাও র‍্যালিতে অংশগ্রহণ করে।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন (শ্যামল) বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন। আমাদের উত্তরা ফাউন্ডেশন সবসময় দেশপ্রেম ও সেবামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠান শেষে উত্তরা ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

‘আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি’ রামোস

ভেলেজ সার্সফিল্ডের তরুণ উইঙ্গার কিকি রামোস অবশেষে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জ...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা