ছবি:নিজস্ব
সারাদেশ

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে কেজিডিসিএলের ক্রাশ প্রোগ্রাম

চট্টগ্রাম ব্যুরো

ট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধ এবং মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন করতে নগরজুড়ে ক্রাশ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে নগরীর শ্যামল ছায়া আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে কেজিডিসিএল। গ্যাস দুর্ঘটনার ঝুঁকি থেকে জনগণকে রক্ষা করা এবং অপচয় রোধের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাই এ ক্রাশ প্রোগ্রামের মূল উদ্দেশ্য।

অভিযানকালে বিভিন্ন এলাকায় গ্যাস লাইনের লিকেজ পরীক্ষা করা হয়। কোথাও লিকেজ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট লাইনের গ্যাস সরবরাহ বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অভিযানিক দল।

এ সময় গ্রাহকদের সতর্ক করে বলা হয়, গ্যাস লিকেজের কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেজিডিসিএলের সংশ্লিষ্ট টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে সমাধান নিতে হবে।

অভিযান চলাকালে কয়েকটি কলোনিতে অনুমোদিত একটি চুলার আওতায় একাধিক পরিবারের রান্না করার চিত্র দেখা যায়। পাশাপাশি বিভিন্ন স্থানে গ্যাস লাইনে লিকেজের সমস্যাও শনাক্ত করা হয়। গণবসতিপূর্ণ কলোনিগুলোতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং গ্যাসের অপচয় রোধে তাৎক্ষণিক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে নগরীর শ্যামল ছায়া আবাসিক এলাকার ‘আনোয়ারা আয়ুব কলোনি’ ও ‘ফটিকছড়ি কলোনি’সহ মোট তিনটি কলোনির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কেজিডিসিএলের বিশেষ টিম। তবে সংশ্লিষ্ট গ্রাহকদের আজকের মধ্যেই কেজিডিসিএলের ষোলশহর অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত প্রিপেইড মিটার প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা।

গ্যাস অপচয় রোধ ও লিকেজজনিত দুর্ঘটনা প্রতিরোধে গ্রাহক ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতামূলক তথ্যসম্বলিত লিফলেটও বিতরণ করা হয়।

লিফলেটে উল্লেখিত সতর্কতামূলক নির্দেশনাসমূহ—

• আপনার রাইজার থেকে চুলা পর্যন্ত অভ্যন্তরীণ গ্যাস লাইনের সম্ভাব্য লিকেজ জরুরি ভিত্তিতে পরীক্ষা করুন।

• পরীক্ষায় কোনো লিকেজ শনাক্ত হলে দ্রুত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর অনুমোদিত গ্যাস লাইন ফিটার বা ঠিকাদারের মাধ্যমে মেরামত করুন।

• কেজিডিসিএল কর্তৃক পরিদর্শনকালে আপনার আঙ্গিনার অভ্যন্তরীণ লাইনে কোনো লিকেজ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বা গ্যাস সরবরাহ স্থগিত করা হবে এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

• রান্না শেষে অবশ্যই চুলা ও চাবি বন্ধ করুন। অপ্রয়োজনে চুলা জ্বালিয়ে রাখবেন না। গ্যাস স্বল্পতা বা অন্য কোনো কারণে চুলা নিভে গেলে দ্রুত চাবি বন্ধ করে নিশ্চিত হোন কোথাও গ্যাস লিক হচ্ছে কি না।

• চুলা জ্বালানোর আগে অন্তত ১৫–২০ মিনিট রান্নাঘরের দরজা ও জানালা খোলা রাখুন, যাতে বাতাস চলাচল করতে পারে। সবসময় যথাযথ ভেন্টিলেশনের ব্যবস্থা রাখুন এবং প্রয়োজনে এক্সহস্ট ফ্যান ব্যবহার করুন।

• নিয়মিত লিকেজ পরীক্ষা করুন। সাবান বা শ্যাম্পুর ফেনা ব্যবহার করে চুলার নব, পিতলের চাবি ও সংযোগস্থলে বুদবুদ দেখা যায় কি না পরীক্ষা করুন।

অভিযানে নেতৃত্বদানকারী কেজিডিসিএলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিস্ট্রিবিউশন সাউথ) প্রকৌশলী আজাদ রহমান বলেন, নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস লাইনের লিকেজ ও অননুমোদিত ব্যবহারের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি কমাতে এবং গ্যাসের অপচয় রোধ করতেই নগরজুড়ে এই ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অনুমোদিত একটি চুলার আওতায় একাধিক পরিবারের রান্না করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েকটি কলোনির গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। তবে বৈধ উপায়ে প্রিপেইড মিটার স্থাপন ও নিরাপদ সংযোগ পেতে গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

লিকেজজনিত গ্যাস দুর্ঘটনা প্রতিরোধ এবং মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে কেজিডিসিএলের এ সচেতনতামূলক কার্যক্রমে গ্রাহক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন। এ লক্ষ্যেই খুব...

শাহরুখের ‘কিং’ ঘিরে নতুন চমক 

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং&...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

কটূক্তি করায় নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাইলেন তরুণী

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা