ছবি: সংগৃহীত
অপরাধ
চোরচক্রের দ্বন্দ্বে হত্যার অভিযোগ

বোয়ালখালীতে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বোয়ালখালীতে নয়ন উদ্দীন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে উপজেলার মিলিটারি পুলসংলগ্ন এলাকা থেকে বোয়ালখালী খাল হতে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নয়ন উদ্দীন শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আচু মাঝির বাড়ির বাসিন্দা এবং মো. কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত ছিল। এ নিয়ে তার সঙ্গে পটিয়া এলাকার একটি গরু চোরচক্রের বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে খালের পাড়ে ওই চোরচক্রের কয়েকজন সদস্যের সঙ্গে বসে থাকা অবস্থায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের একপর্যায়ে নয়নকে মারধর করে খালে ফেলে দেওয়া হয়। এরপর খালের ভেতরেও তার ওপর আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় খাল থেকে উঠতে না পারায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর ধারণা, চোরচক্রের অভ্যন্তরীণ বিরোধের জের ধরেই নয়নের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘা...

পাটজাত পণ্যের উৎপাদন বাড়লে পাটের দামও বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক কারখানার মালিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে একটি সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরি...

নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের আবেদন

দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি...

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড...

অস্ট্রেলিয়াকে হারানো ‘বাংলাদেশের সেরা জয়’: তামিম

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী অস্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা