পরিবেশ

রাজবাড়ীতে উদ্ধার হওয়া গন্ধগোকুল অবমুক্ত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী শহরের শ্রীপুর থেকে ৮ দিন আগে উদ্ধার হওয়া একটি গন্ধগোকুল (স্থানীয়ভাবে যাকে "গাছ খাটাশ" বলা হয়) শনিবার বিকেলে অবমুক্ত করা হয়েছে।

গন্ধগোকুল একটি বিলুপ্তপ্রায় প্রাণী, যা সাধারণত খেজুর ও তালের রস, বিভিন্ন ফলমূল এবং ফসলের ক্ষতিকর পোকা খেয়ে জীবনধারণ করে। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এ প্রাণীর শরীর থেকে পোলাও চালের মতো গন্ধ বের হয়।

ধারণা করা হচ্ছে, শ্রীপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় গন্ধগোকুলটি আহত হয়। গন্ধ‌গোকুল‌টি মাথায় ও শরী‌রে আঘাত প্রাপ্ত হয়। পরে সাংবাদিক লিটন চক্রবর্তী এটি উদ্ধার করে রাজবাড়ী শহ‌রের জ‌মিদার বাড়ী জীববৈচিত্র্য রক্ষা ক‌মি‌টির আশ্রয়ে নিয়ে আসেন। গত ৮ দিন ধরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুকের পরামর্শে প্রাণীটির চিকিৎসা করা হয়। সুস্থ হয়ে উঠলে শনিবার বিকেলে এটি অবমুক্ত করা হয়।

অবমুক্তকালে উপস্থিত ছিলেন আরাম ঘরের প্রতিষ্ঠাতা সাংবা‌দিক লিটন চক্রবর্তী, আরাম ঘর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপ‌তি ইঞ্জি. শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দিলু, আরাম ঘর শিশু নিকেতনের সংগীত শিক্ষক রেজওয়ান হোসেন, নাট্যশিল্পী শাহ মোঃ আলমগীর। গন্ধগোকুল অবমুক্ত করার সময় জীববৈচিত্র্য রক্ষা কমিটির নেতৃবৃন্দ সবাইকে প্রকৃতির বিরল প্রাণীগুলো রক্ষার আহ্বান জানান এবং আহত কিংবা বিপন্ন প্রাণী দেখলে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

আমারবাঙল/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি...

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা