সংগৃহিত
জাতীয়

ভারত আমাদের প্রকৃত বন্ধু

নিজস্ব প্রতিবেদক: ভারত আমাদের প্রকৃত বন্ধু উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যেসব পদক্ষেপ নিবে তার সাথে তারা থাকবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কানেক্টিভিটি আরও এগিয়ে নিতে কাজ করবে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও পায়রাবন্দর হচ্ছে। পায়রাবন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। দুই দেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন-এরাইভভল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে। এটি আরও সহজ করার জন্য কাজ করছে। বঙ্গবন্ধুর কূটনৈতিক নীতি ‘কারো সঙ্গে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ ।’ সেই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

ক্লান্তি কাটানোর ৭ প্রাকৃতিক উপায়

বিকেল গড়াতেই কি আপনার শরীরে ক্লান্তি ভর করে? দিনের শেষে ক্লান্ত অনুভব করা স্...

গর্ভাবস্থায় হেপাটাইটিস বি, যা জানা জরুরি

হেপাটাইটিস বি ভাইরাসটি মারাত্মক ক্ষতিকর লিভারের জন্য। স্বাভাবিক বা সি-সেকশন ড...

পুরুষের ৫টি অজানা রহস্য জেনে নিন

কথায় বলে নারী রহস্যময়ী। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েনি পুরুষও। আপনার কি মনে...

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রতিটি মামলার সুষ্...

হবিগঞ্জে ১৪৪ ধারা তুলে নিল প্রশাসন

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় জারি করা ১৪৪...

লাইফস্টাইল
বিনোদন
খেলা