সংগৃহিত
জাতীয়

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে।

তিনি মঙ্গলবার রাতে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বিচারপতিকে দেওয়া এ সংবর্ধনায় সম্মানিত অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ সম্মিলিতভাবে কাজ করলে বিচার বিভাগ পূর্ণতা লাভ করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি দেশ-বিদেশে অবস্থানরত নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতার আন্দোলনসহ দেশের প্রকৃত ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সিলেট অঞ্চলের ঐতিহ্য টিকিয়ে রাখার প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘সিলেট অঞ্চল হাওর-টিলাবেষ্টিত। আমাদের প্রকৃতি প্রতিবেশ ধ্বংস না করে এগুলো বাঁচিয়ে রাখার উদ্যোগ নিতে হবে। সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি এ অঞ্চলের সমৃদ্ধ ‘সিলেটি নাগরি লিপি’ রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে জোর দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালত একিউএম নাসির উদ্দিন, মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিত সিংহ, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক লে. জেনারেল মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অসীম পুরকায়স্থ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, সিলেট কোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সিটি করপোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও সংস্কৃতিকর্মী রুহেনা সুলতানার যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিদের সম্মানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী অনিমা রায়, রানা কুমার সিনহা, হাসন রাজার গান পরিবেশন করেন শিল্পী হিমাংশু বিশ্বাস, রাধারমনের গান পরিবেশন করেন শিল্পী লাভলী লস্কর, বাউল শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন শিল্পী পল্লবী দাস মৌ।

শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সব শহীদ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা