ছবি: সংগৃহীত
টেকলাইফ

বাজারে এল ‘মানুষ ধোয়ার’ মেশিন

আমার বাঙলা ডেস্ক

জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো নামের আন্তর্জাতিক প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কেড়েছে একটি যন্ত্র। প্রদর্শনী চলাকালে এর চারপাশে জমত বিশাল ভিড়। এটির কার্যকারিতা দেখে তাঁদের চোখ রীতিমতো কপালে ওঠার অবস্থা। এটি একটি ওয়াশিং মেশিন। তবে প্রচলিত ওয়াশিং মেশিনের মতো এটি কাপড় ধোয়ার কাজ করে না। এর ভেতর আস্ত মানুষকেই ধুয়ে ফেলা যায়।

গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত চলেছে এ প্রদর্শনী। সেখানে পরীক্ষামূলকভাবে ‘হিউম্যান ওয়াশার ফর ফিউচার’ নামের যন্ত্রটি প্রদর্শিত হয়। প্রদর্শনীতে ব্যাপক সাড়া ফেলার পর এবার এটি বিক্রির জন্য বাজারে আনা হয়েছে।

হিউম্যান ওয়াশিং মেশিনটি তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান সায়েন্স। এটি ১৯৭০ সালে ওসাকা এক্সপোতে প্রদর্শিত একটি পুরোনো মডেলের হালনাগাদ সংস্করণ।

এ যন্ত্রের ভেতর ঢুকলে গোসল করা হয়ে যাবে। এর জন্য শুরুতে ব্যবহারকারীরা যন্ত্রের পডের মধ্যে শুয়ে পড়বেন। এরপর যন্ত্রের ঢাকনা বন্ধ করতে হবে। ভেতরে কাপড় ধোয়ার মতোই ওই ব্যক্তিও ধুয়ে পরিষ্কার হয়ে যাবেন। শুধু তা–ই নয়, এ সময় যন্ত্রের ভেতর সংগীতও বাজতে থাকবে। তবে কাপড় ধোয়ার যন্ত্রের মতো এখানে স্পিন অপশন থাকবে না।

নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্সের মুখপাত্র সাচিকো মায়েকুরা বলেছেন, যন্ত্রটি শুধু শরীরই পরিষ্কার করে না, আত্মাও সতেজ করে। এটি ব্যবহারকারীর হৃৎস্পন্দন ও অন্য গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়া–প্রতিক্রিয়াগুলোও পর্যবেক্ষণ করে।

মার্কিন এক রিসোর্ট কোম্পানি হিউম্যান ওয়াশিং মেশিনটি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাণিজ্যিকভাবে এটি উৎপাদনের সিদ্ধান্ত নেয় সায়েন্স। প্রথম হিউম্যান ওয়াশিং মেশিন কিনেছে ওসাকার একটি হোটেল কর্তৃপক্ষ। সেখানকার একজন মুখপাত্র বলেছেন, তাঁরা হোটেলে আসা অতিথিদের এ যন্ত্র দিয়ে সেবা দেওয়ার পরিকল্পনা করেছেন।

অন্য গ্রাহকদের মধ্যে রয়েছে জাপানের ইলেকট্রনিক পণ্যের প্রতিষ্ঠান ইয়ামাদা ডেনকি। তারা আশা করছে, এ যন্ত্র মানুষকে তাদের আউটলেটের প্রতি আকৃষ্ট করবে।

সাচিকো মায়েকুরা বলেছেন, যন্ত্রটির প্রতি মানুষের আকর্ষণ বেশি হওয়ার কারণ এর দুষ্প্রাপ্যতা। আর এ জন্য মাত্র ৫০টি যন্ত্র উৎপাদনের পরিকল্পনা করেছে তাঁর প্রতিষ্ঠান।

হিউম্যান ওয়াশিং মেশিনটির খুচরা মূল্য ধরা হয়েছে ৬ কোটি ইয়েন (প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার)।
----এএফপি

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা