ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার বিচারে আন্তর্জাতিক পদক্ষেপ চায় ছাত্রশিবির

বগুড়া প্রতিনিধি

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক পদক্ষেপের অনুরোধ জানিয়েছে বগুড়ার ইসলামী ছাত্রশিবির। গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তার এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বগুড়া জেলা ছাত্রশিবির। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্তমঞ্চে জড়ো হন নেতাকর্মীরা। অন্যদিকে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের ব্যানারে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করা হয়।

মুক্তমঞ্চে ছাত্রশিবিরের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম জানান, বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। ইসরাইলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব নেতাদের পদক্ষেপ প্রয়োজন। নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইসরাইলের ওপর অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপ তৈরির অনুরোধ করেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব, শহর সেক্রেটারী খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্দরবানে নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যট...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা