সংগৃহীত ছবি
বিনোদন

প্রিয়ন্তি অধিকারীর কণ্ঠে মৌলিক গান ‘গানবাঁধি’

বিনোদন ডেস্ক: এই প্রজন্মের অত্যন্ত সম্ভাবনাময় কণ্ঠশিল্পী প্রিয়ন্তি অধিকারীর কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন মৌলিক গান ‘গানবাঁধি’। গানটি সম্প্রতি শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে।

প্রিয়ন্তির কণ্ঠে ধারণকৃত ‘গানবাঁধি’ গানের গীতিকার ও সুরকার ভারতের কলকাতার দীপেশ চক্রবর্তী। গানের ভিডিও পরিচালনা করেছেন অসিম গোমেজ। আর গানটির নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৈদ্যনাথ অধিকারী এবং স্মৃতিকণা পাল।

তরুণ কণ্ঠশিল্পী প্রিয়ন্তী অধিকারীর জন্ম যশোরে। তার বাবা বৈদ্যনাথ অধিকারী, মা স্মৃতি কণা পাল। গানের হাতেখড়ি মায়ের কাছে। এরপর সঙ্গীত ভবন, ছায়ানটসহ বেশ কিছু সঙ্গীত প্রতিষ্ঠানে গান শেখার সুযোগ হয়েছে তার।

এছাড়া শ্রদ্ধেয় ওস্তাদ ওমর ফারুক, শ্রদ্ধেয় ওস্তাদ অসিত দে, শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিল, শ্রদ্ধেয় শাহীন সামাদ, শ্রদ্ধেয় কল্পনা আনাম, শ্রদ্ধেয় শারমিন সাথী ময়না, শ্রদ্ধেয় সুমন মজুমদার, শ্রদ্ধেয় রেজাউল করিম, শ্রদ্ধেয় পরাগ প্রতিম চক্রবর্তী, ভারতীয় প্রখ্যাতশিল্পী শ্রদ্ধেয় অন্তরা চৌধুরী, শ্রদ্ধেয় ড. প্রিয়াঙ্কা গোপ প্রমুখ গুণীজনের কাছে গান শেখার সুযোগ হয়েছে।

বর্তমানে শিক্ষানবিশ শিক্ষক সহযোগী হিসেবে ছায়ানটে আছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ বেতার, শিল্পকলা একাডেমীতে নজরুল সঙ্গীত ও আধুনিক গানে তালিকাভুক্ত শিল্পী। শিল্পী হিসেবে অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পদক। বর্তমানে মেডিকেল তৃতীয় বর্ষে অধ্যয়নরত প্রিয়ন্তি একজন উচুমানে সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। সেই লক্ষে নিয়মিত সাধনা চালিয়ে যাচ্ছেন তিনি।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা