সংগৃহীত ছবি
বিনোদন

আইসিউতে স্বামীর অবস্থা জানালেন তনি

বিনোদন ডেস্ক : দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ব্যাংককের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

হাসপাতাল থেকে তনি গণমাধ্যমকে জানান, বর্তমানে আমার স্বামীর ৯০ পারসেন্ট ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা জানিয়েছেন, এখান থেকে ফেরার সম্ভাবনা খুবই কম। তবুও আমি বিশ্বাস করি, আল্লাহ কোনো মিরাকেল ঘটাবেন।

আইসিউতে স্বামীর শুয়ে থাকার একটি ছবি প্রকাশ করে তনি লিখেন, আমার স্বামী বলতেন, ‘তুমি তো একবার ঘুমালে আল্লাহর ওয়াস্তে আর খবর নাই’। অথচ এখন ঘুম মানে একটা আতঙ্কের নাম! মনে হয়, এই বুঝি আইসিইউ থেকে কল আসলো! এখন আমি রাত দিন জেগে থাকি তুমি জেগে উঠবা এই আশায়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অনেকেই আবার দাবি করেছেন, ব্যবসার প্রচারণা বৃদ্ধির জন্যই স্বামীর অসুস্থতা নিয়ে ‘নাটক’ করছেন তনি।

বিষয়গুলো নিয়ে গত বৃহস্পতিবার ভোরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন আলোচিত এই নারী উদ্যোক্তা। যেখানে তনি বলেছেন, কিছু ভিউ ব্যাবসায়ীর অত্যাচারে আমি বিরক্ত এবং মর্মাহত।

স্ট্যাটাসে তিনি বলেন, এখন ব্যাংককে সকাল ৬ টা বাজে। আমি আইসিইউ রুমের সামনে বসে পোস্টটা লিখছি, দয়াকরে আমি এবং আমার স্বামীকে নিয়ে কোনো প্রকার মিথ্যা সংবাদ প্রচার করবেন না।

উন্নত চিকিৎসার জন্য স্বামীকে দেশের বাইরে নিয়ে গেছেন উল্লেখ করে তনি বলেন, বাংলাদেশে তার চিকিৎসা আশানুরূপ ছিল না দেখে অনেক রিস্ক নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে আল্লার রহমতে এখানে নিয়ে আসতে পেরেছি। আমার স্বামী লাইফ সাপোর্টে, তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছি। সবকিছু আল্লাহতায়ালার হাতে, তিনি চাইলে সব সম্ভব, ডাক্তার উছিলা মাত্র।

‘তনির বুড়া স্বামী মারা গেছে’, এসব মনগড়া খবর ছড়াবেন না

তনি তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘আমি একজন আত্মবিশ্বাসী নারী। আল্লার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। যুদ্ধ করে আমি অভ্যস্ত। তবে এটা জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। আমি বিশ্বাস করি, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব।’

প্রসঙ্গত, শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা