সংগৃহিত
আন্তর্জাতিক

 প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই, ওমানে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। মুষলধার বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে দেশজুড়ে। এ ছাড়া বন্যা দেখা দিয়েছে ওমান ও বাহরাইনেও।

ওমানে বন্যার কারণে ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। পুরো সংযুক্ত আরব আমিরাতজুড়ে প্রবল বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বৃষ্টির কারণে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুবাই বিমানবন্দর থেকে মঙ্গলবার বেশ কিছু ফ্লাইটকে অবতরণের অনুমতি না দিয়ে অনত্র পাঠিয়ে দেওয়া হয়।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানবন্দরটিতে ফ্লাইট অবতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে ঘণ্টা দুয়েক পরে সীমিত আকারে প্লেন ওঠা-নামা শুরু হয়। ঝড়-বৃষ্টির কারণে গতকাল একশটি ফ্লাইটের অবতরণ বিঘ্নিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুবাই বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে পানির ওপর দাঁড়িয়ে আছে অনেক বিমান।

এ ছাড়া বিমানবন্দরে আসা-যাওয়ার রাস্তাগুলোতেও জমে যায় পানি। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাহরাইন ও ওমানের জনজীবন। গত দুই দিনে ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুবাই শহরের মতো বিপর্যয়কর দ্শ্যৃ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায়।

তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটি শুষ্ক জলবায়ু, গ্রীষ্মকালীন প্রচণ্ড গরম আর ঘূর্ণিঝড়ের কারণেই বেশি পরিচিত। বৃষ্টি ও বন্যায় দুবাইয়ের বেশিরভাগ মার্কেট, শপিং মলগুলোতে পানি জমে যায়। দুবাই মল ও মল অব দি আমিরাত পায়ের গোড়ালি সমান পানিতে ডুবে যায়। দুবাই মেট্রো স্টেশনেও পানি ওঠে যায়। বন্ধ ঘোষণা করা হয় স্কুলগুলো।

দুবাই প্রশাসন কর্মজীবী মানুষকে বাড়ি থেকে অফিস করার নির্দেশনা দেয়। মঙ্গলবার দুবাইয়ে ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ দুর্যোগ মোকাবিলায় সব ধরনের পূর্বপ্রস্তুতি নিয়ে রাখতে জনগণের প্রতি নির্দেশনাও দিয়েছে।

গত বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮ অনুষ্ঠিত হয় সংযুক্ত আর আমিরাত ও ওমানে। ওই সম্মেলনে বিশ্বের উষ্ণায়ন ও অতিবন্যার বিষয়ে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের উত্তর-পশ্চিমের দেশ বাহরাইনে বজ্রসহ প্রচুর বৃষ্টি হয়েছে এবং এর ফলে দেখা দিয়েছে বন্যা। এ ছাড়া কাতার ও ওমানেও প্রচণ্ড বৃষ্টি ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

ওমানে আকস্মিক বন্যার তোড়ে রাস্তায় চলাচলকারী গাড়ি ভেসে যাওয়ার এক ঘটনায় গতকাল পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করেছে জরুরি বিভাগের কর্মীরা। মৃতদের মধ্যে ৯ জন স্কুল শিক্ষার্থী রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা