সংগৃহীত
আন্তর্জাতিক

ওমানে আজ তৃতীয় দফা বৈঠকে বসবে ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

তেহরানের চলমান পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফায় পরোক্ষ আলোচনার জন্য আজ শনিবার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আরাগচি।

শনিবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

এএফপির খবরে বলা হয়, গত ১২ এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের মধ্যস্থতায় এর আগে মাস্কট ও ইতালির রোমে দুই দফা আলোচনা হয়েছে। গত সপ্তাহে আরাগচি বলেছেন, তারা শনিবারের আলোচনা গুরুত্বের সঙ্গে শুরু করবেন। যদি অন্যপক্ষও গুরুত্ব দিয়ে আলোচনায় যোগ দেয়, তাহলে আলোচনায় অগ্রগতির আশা রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শনিবার ওমানের বৈঠকে উইটকফ নিজেই উপস্থিত থাকবেন। এখানেই তিনি গত ১২ এপ্রিল আরাগচির সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা শনিবার ওমানে অনুষ্ঠিত হবে এবং এটা হবে কারিগরি দলের প্রথম বৈঠক।

তিনি আরো বলেন, মার্কিন পক্ষের কারিগরি আলোচনায় নেতৃত্ব দেবেন পররাষ্ট্র দপ্তরের নীতিগত পরিকল্পনা বিভাগের প্রধান মাইকেল অ্যান্টন।

তিনি একজন রক্ষণশীল চিন্তাবিদ, যিনি পারমাণবিক বিষয়ে বিশেষজ্ঞ না হলেও যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী বক্তব্যের জন্য বেশি পরিচিত। কোনো ধরনের কূটনৈতিক অভিজ্ঞতা ছাড়াই উইটকফকে ট্রাম্প এই দায়িত্বে নিয়োগ দেন। এরপর তিনি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, যদিও ইসরাইলের হিজবুল্লাহবিরোধী নতুন হামলার কারণে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে। তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতেও প্রচেষ্টা চালাচ্ছেন এবং শুক্রবার রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা