জাতীয়
বিনোদন সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষন কর্মশালার সমাপনী

সমাজকে নাড়িয়ে দিতে পারে প্রতিবেদনের বিষয়বস্তুর উৎকর্ষতা : বিএফডিসির এমডি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বলেছেন সাংবাদিকতা একটি বিস্তৃত বিষয়। সাংবাদিকের প্রতিবেদনের উৎকর্ষতা পুরো সমাজ এমনকি বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। সাংবাদিকতার ক্ষেত্রে বিনোদন সাংবাদিকের গুরুত্ব অপরিসীম। বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে বিনোদন বিটের সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআইবির মহাপরিচালক, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মজলিশ ফুয়াদ, প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপু।
অনুষ্ঠানে নুজহাত ইয়াসমিন আরো বলেন, পূর্বে সিনেমা অর্থাৎ চলচ্চিত্রই ছিল একমাত্র বিনোদনের ক্ষেত্র।কিন্তু বর্তমানে বিনোদনের জন্য আরো অন্য মাধ্যম বা ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি বলেন, বিনোদন সংবাদিকদের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করা বাঞ্চনীয়। এছাড়া তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠপর্যায়ে অর্থাৎ প্রাইমারী সোর্সের ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন।
অনুষ্ঠানের সভাপ্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, বাংলাদেশে চলচ্চিত্রের ইতিহাস অনেক পুরোনো। ঢাকায় প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় ‘মুখ ও মুখোশ’ নামে। তিনি পুরাতন চলচ্চিত্রসমূহ প্রদর্শন করার উপর গুরুত্বারোপ করেন। তাছাড়া প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে চলচ্চিত্রকে দর্শকের নিকট পৌঁছানোর কথা বলেন। প্রসঙ্গত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিনের সমন্বয়ে প্রশিক্ষণে বিনোদন বিটের ৩১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বিনোদন সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এই ধরণের প্রশিক্ষণ নিয়মিত করার বিষয়ে দাবি জানান প্রশিক্ষণে অংশ নেয়া সংবাদকর্মীরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা