সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ছে। বুধবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আরও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ ১৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দূরে পিশিনে এক স্বতন্ত্র প্রার্থীর অফিসের বাইরে এই বোমা হামলার ঘটনা ঘটে।

দেশটিতে এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু কমছে না উত্তেজনা। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান নির্বাচনকে সামনে রেখে কারাগার থেকে ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন। নিজেদের অধিকার রক্ষা ও পোলিং স্টেশন পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অপরদিকে সর্বশেষ বক্তব্যে পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী বিলওয়াল ভুট্টো ভোট জালিয়াতির বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

নিজ আসনে দেওয়া বক্তব্যে নওয়াজ শরিফকে ইঙ্গিত করে বিলোওয়াল বলেন, চতুর্থবারের মতো ক্ষমতায় এলে তার সময়কাল হবে সংক্ষিপ্ত।

পিপলস পার্টির এই নেতা স্পষ্টভাবে বলেন, শরিফ যদি চতুর্থবারের মতো নির্বাচিত হন তাহলে ছয় মাসের মধ্যে তাকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। তৈরি হবে অস্থিতিশীলতা। সূত্র: জিও নিউজ, এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা