সংগৃহিত
আন্তর্জাতিক

৩৭০ আসনে জিতে বড় সিদ্ধান্ত নেব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত লোকসভা নির্বাচনের আগে বর্তমান লোকসভায় নিজের শেষ ভাষণ দিলেন। প্রেসিডেন্টের ভাষণ নিয়ে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে বিতর্কের জবাব দিচ্ছিলেন তিনি।

সেখানেই ভারতের এই প্রধানমন্ত্রী দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩৭০টি আসন পাবে। আর এনডিএ-র আসনসংখ্যা চারশ ছাড়িয়ে যাবে।

এখানেই থামেননি মোদি। তিনি জানিয়েছেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তিনি কিছু বড় সিদ্ধান্ত নেবেন, যা আগামী এক হাজার বছরের জন্য ভিত তৈরি করে দেবে। তবে মোদি কী বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেবিষয়ে কিছু বলেননি।

তিনি জানিয়েছেন, মোদির গ্যারান্টি, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সরকার দেশকে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি করবে।

মোদি বলেছেন, ‘আমাদের তৃতীয়বার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। আর একশ থেকে ১২৫ দিনের মধ্যেই তা হয়ে যাবে। আমি দেশের মুড দেখতে পাচ্ছি। এর ফলে এনডিএ-র আসনসংখ্যা চারশ ছাড়িয়ে যাবে। বিজেপি তো অন্ততপক্ষে ৩৭০টি আসন পাবে।’

এরপরই মোদি বলেন, ‘আবকি বার’, বিজেপি মংসদ সদস্যরা বলেন, ‘চারশ পার’।

মোদি বলেন, জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী মনে করতেন, ভারতীয়রা অলস ও কমবুদ্ধিসম্পন্ন। এই মানসিকতার জন্য ভারতের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তিনি দেশের মানুষের ওপর পুরো বিশ্বাস রাখেন।

মোদির দাবি, কংগ্রেস পরিবারতন্ত্র থেকে বের হতে পারেনি। তাদের সামনে বিরোধী দলের ভূমিকা পালনের সুযোগ এসেছিল। সেই সুযোগও তারা হাতছাড়া করেছে। মল্লিকার্জুন খাড়গে তো রাজ্যসভায় চলে গেছেন। গুলাম নবি তো পার্টি থেকেই চলে গেছেন।

মোদি বলেছেন, কংগ্রেস ওই পরিবারকেই বারবার নানাভাবে সামনে উপস্থাপন করছে। তাতে কোনও লাভ হচ্ছে না। অধীরবাবুকে দেখে কষ্ট হয়। তাকেও পরিবারতন্ত্রের পুজো করতে হয়।

এদিকে লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রনায়ক হতে পারলেন না। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন অশোভনীয় বক্তব্য শুনব বলে আশা করিনি। তিনি যেখানে ছিলেন, সেখানেই থেকে গেছেন। আশা করেছিলাম, তিনি রাষ্ট্রনায়কের মতো এগোনোর চেষ্টা করবেন। তিনি কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালবাসেন।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা