সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে মাহমুদ কুরেশি নির্বাচনে অযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচন। এর ঠিক চার দিন আগে ৬৭ বছর বয়সী এই রাজনীতিককে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো ইসিপি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় (সাইফার মামলা) দোষী সাব্যস্ত হওয়ায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড হয়। এই সাজার কথা উল্লেখ করেই রোববার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবিধানের ৬৩(১)(এইচ) ধারা অনুযায়ী কুরেশিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো ইসিপি।

আরেক পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০২৪ সালের ৩০ জানুয়ারি বিশেষ আদালতের রায়ের উদ্ধৃতি দিয়ে ইসিপি বলেছে, সংবিধান ও আইন অনুসারে, কোনো দোষী সাব্যস্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে শাহ মাহমুদ কুরেশি নির্বাচন আইনের ২৩২ ধারায় অযোগ্য বিবেচিত হয়েছেন।

এর আগে গত বছরের ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রিসংক্রান্ত দুর্নীতির মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড হয়। এরপর তাকে নির্বাচনে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছিল ইসিপি।

তবে রাষ্ট্রীয় দমন-পীড়ন সত্ত্বেও ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই নেতারা দলীয় প্রতীক ‘ব্যাট’ ছাড়াই স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র: জি-নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা