সংগৃহিত
আন্তর্জাতিক

নির্বাচনের টিভি বিতর্কে সুনাক-স্টারমার

নিজস্ব প্রতিবেদক: ব্রিটেনে আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ

উপলক্ষ্যে দেশটির কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার প্রথম টিভি বিতর্কে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় এ বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। এটি দেশটির জনপ্রিয় টিভি চ্যানেল আইটিভিতে প্রচারিত হবে।

বলা হচ্ছে এ বিতর্ক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্যে নির্বাচনী জরিপে এগিয়ে থাকা লেবার পার্টির সাথে কনজারভেটিভের ফারাক কিছুটা কমিয়ে আনার চমৎকার সুযোগ। কারণ, জরিপে কনজারভেটিভ পার্টি বিরোধী লেবার পার্টির চেয়ে প্রায় ২০ পয়েন্টে পিছিয়ে আছে।

এদিকে উন্নত দেশগুলোর মধ্যে ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি সবচেয়ে সঙ্গিন। মূল্যস্ফীতি থেকে শুরু করে প্রবৃদ্ধি প্রায় সব সূচকেই পিছিয়ে আছে দেশটি।

এ অবস্থার মধ্যেই আকস্মিকভাবে গত ২২ মে সুনাক আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

সুনাকের (৪৪) দল কনজারভেটিভ গত ১৪ বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে। বিশ্লেষকদের ধারনা এবারে এ দলটি ক্ষমতায় ফিরতে পারবে না।

অন্যদিকে কিয়ার স্টারমার(৬১) ব্যক্তিগতভাবে খুব একটা জনপ্রিয় নন। কিন্তু লেবার পার্টির নেতা ও বিরোধী দলের প্রধান হিসেবে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

সুনাক ও স্টারমারের বিতর্কটি পরিচালনা করবেন সংবাদ উপস্থাপক জুলি এচিংহাম। তিনি ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালের তিনটি নির্বাচন বিতর্কও পরিচালনা করেছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা