সংগৃহিত
আন্তর্জাতিক

অযোধ্যার ফাইজাবাদে বিজেপির হার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা শহরের ফাইজাবাদ আসনে হেরেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত জানুয়ারিতে অযোধ্যায় ১ হাজার ৮০০ কোটি রূপি খরচ করে তৈরি করা রামমন্দিরটি উদ্বোধন করেন।

এই অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি তুলে ১৯৯০ সালে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদির দল বিজেপির উত্থান হয়।

যেখানে রামমন্দিরটি তৈরি করা হয়েছিল সেখানে ছিল ষোড়শ শতকের একটি মসজিদ। তবে উগ্র হিন্দুত্ববাদীরা ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলে। তাদের দাবি ষোড়শ শতকে মন্দির ভেঙে এখানে মসজিদ তৈরি করা হয়েছিল। এই দাবি তুলে তারা মসজিদটি গুঁড়িয়ে দেয়। যা নিয়ে সেখানে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।

এদিকে এবারের নির্বাচনে পুরো উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানেই ফাইজাবাদ আসনটি অবস্থিত।

বিজেপির দুই প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি এবং কংগ্রেস উত্তর প্রদেশের ৮০টির আসনের অর্ধেকেরও বেশিতে এগিয়ে আছে।

যেখানে মন্দিরটি তৈরি করা হয়েছে সেটির জায়গা নিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলে আসছিল। এরপর ভারতের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে দেওয়া এক রায়ে জমিটির মালিকানা হিন্দুদের দিয়ে দেয়। যদিও সর্বোচ্চ আদালত এটাও স্পষ্ট করে বলেছিল যে মসজিদ ধ্বংস করাটা ছিল ‘আইনের শাসনের জঘন্য লঙ্ঘন।’

মসজিদ বানানোর জন্য মুসলমানদের অযোধ্যাতেই অন্য একটি জমিও দেয় আদালত। সূত্র: আলজাজিরা

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা