বিনোদন

নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক

এবার রাজনীতিতে নামছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।

ইলিয়াস কাঞ্চন জানান, ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে রাজনৈতিক দল আসছে তার নেতৃত্বে। আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন অভিনেতা। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন।

দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায়।

এদিকে ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইলিয়াস কাঞ্চনের নাম।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা