সংগৃহিত
বিনোদন

নজরকাড়া লুকে রুনা খান

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান সবসময় নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন। সম্প্রতি খোলামেলা পেশাকেও ভক্তদের মাঝে ধরা দিয়েছেন।

এবার অভিনেত্রীকে ‘কোমরের বিছা’-তে নজরকাড়া লুকে অনুরাগীদের মাঝে ঝড় তুলতে দেখা গেল। যেখানে সাদা রঙের ‘কোমরের বিছা’ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে ছবি শেয়ার করেছেন।

যেখানে ক্যাপশানে তিনি লিখেছেন, আমার বর গহনা বুঝে না। বিয়ের পর থেকে সবসময় বলে এসেছে, আমার কোন গহনা পরার দরকার নেই। আমাকে সবচেয়ে সুন্দর দেখায় তখন, যখন আমি স্নান সেরে,সুতি শাড়ি পরে, চুল শুকিয়ে খোলা চুলে তাকিয়ে হাসি।

স্বামীকে নিয়ে এই অভিনেত্রী উল্লেখ করেছেন, আমার সেই হাসিতে নাকি, চারপাশ ঝলমল করে উঠে। আমার মত কালো একটা মেয়ের হাসিতে কিকরে চারদিক ঝলমল করে, ব্যাপারটা যদিও এই সমাজের এখনো পুরোপুরি বোধগম্য নয়। আশা রাখি, একদিন বোধগম্য হবে।

পোস্টের শেষাংশে রুনা খানের বক্তব্য, তবে বিয়ের পর সে একবার বলেছিলো, তার একটা গহনা পছন্দ ‘কোমরের বিছা’ । আমার তেমন পছন্দ না, মনেও ছিল না,কখনো পরাও হয়নি। পরশু সন্ধ্যায় একটু অবাক হয়েছিলাম, যখন দেখলাম দোতলার মেয়েরা সুতীশাড়ি-ঝুমকার সাথে উপহার পাঠিয়েছে ‘বিছা’। বড় আরাম লাগলো মনে।

নাসরীন হেনা নামে একজন কমেন্টে লিখেছেন, ‘তুমি একটা আদর, ভাগের ভালোবাসাটুকু নিতে পারো খুব। দিতেও জানো ঢের বেশি। দোতলা আর দোতলার মেয়েরা সব সময় তোমার অপেক্ষায়, তুমি এলে আবার মুখর হবে সব।আমরা তোমারই অপেক্ষায়।’

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা