বিনোদন
পুরস্কার দেন ড. মাহফুজুর রহমান

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস 

বিনোদন প্রতিবেদক: আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি) এটিএন বাংলা-এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার রাজীব মণি দাস। এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ এ শ্রেষ্ঠ নাট্যকারের সম্মাননায় ভূষিত হলেন মিডিয়া ব্যক্তিত্ব রাজীব মণি দাস। আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র এটিএন বাংলার অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত । এ সময় নাট্যাঙ্গনে বিশেষ অবদানস্বরূপ নাট্যকার রাজীব মণি দাসের হাতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার তুলে দেন ড. মাহফুজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সফল রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, এজেএফবি’র প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার, এজেএফবি’র সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব-সহ আরো অনেকে।

সম্মাননা প্রাপ্তির অনুভূতিতে নাট্যকার রাজীব মণি দাস বলেন, উপস্থিত সকলকে সশ্রদ্ধ সালাম ও অভিবাদন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সম্মাননা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য। সেই সাথে আমার অগণিত শুভাকাঙ্খিদের জানাই অবিরাম ভালোবাসা। সম্মাননা প্রসঙ্গে তিনি আরও বলেন, সম্মাননা একজন মানুষের কাজের মূল্যায়নের সম্মানসূচক স্মারক। যা তাকে পরবর্তীতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে এবং কাজের প্রতি দ্বায়বদ্ধতা বৃদ্ধি করে। আমি চেষ্টা করবো আপনাদের এবং দর্শকদের প্রত্যাশা পূরণে অবদান রাখতে।

অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন- নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব দিলারা জামান, সঙ্গীত ব্যক্তিত্ব ফেরদৌস ওয়াহিদ। বিশেষ সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, শবনম পারভীন, অমিত হাসান, নিরব হোসেন, এলিনা শাম্মী, শিরিন শিলা ও সঙ্গীতশিল্পী বালাম।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা