ছবি-সংগৃহীত
বাণিজ্য

দিনাজপুরের কৃষকরা ব্যস্ত আগাম আলু চাষে

নিজস্ব প্রতিবেদক: অধিক লাভের আশায় দিনাজপুরের বিরামপুরের আলুচাষিরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। সেখানে এবার ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি দপ্তর।

সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার হাবিবপুর এলাকার সবজি চাষের বিভিন্ন ক্ষেত ঘুরে দেখা যায়, কৃষকেরা বিঘাপ্রতি ৬ পাওয়ার টিলার গোবর, ২০ কেজি পটাস ও ১ বস্তা ফসফেট সার দিয়ে আলু চাষের জন্য জমি তৈরি করেছেন।

কৃষকরা জমি তৈরি করে তাতে লাইন ধরে বীজ আলু রোপন করছেন। এক বিঘা জমিতে প্রায় ১৪ মণ বীজ আলুর প্রয়োজন হয়। কৃষকেরা এসব বীজ আলু ৮০০ টাকা মণ হিসেবে ক্রয় করছেন।

এক বিঘা জমিতে আলু চাষ করতে ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। তবে বিঘাপ্রতি ৭০ থেকে ৭৫ মণ আলুর ফলন হয়। লাগানোর ২ মাসের মধ্যেই ফসল ঘরে তুলেন কৃষক।

আগামী অগ্রহায়ণ মাসে আলু চাষের মৌসুম হলেও বেশি দাম পাবার আশায় আশ্বিন মাসেই আগাম আলু চাষ করছেন কৃষকেরা।

আলুচাষী মজিবর রহমান জানান, কয়েক বিঘা জমিতে আলু চাষ করি। তবে দাম বেশি পাবার আশায় আগাম আলুর চাষ করছি। প্রতি বছর নতুন আলু ১০০ টাকার উপরে দাম পাই। আশা করছি এবারও ভালো দাম পাবো।

চাষী লুৎফর রহমান জানান, আলু মৌসুমে ৬ বিঘা জমিতে আলু চাষ করি। আমন ধান কাটা-মাড়াই করে চাষ শুরু করবো। কিন্তু প্রতি বছর এক বিঘা জমিতে আগাম আলু চাষ করি। আগাম চাষের আলুর দাম অনেক বেশি পাই। আগামী অগ্রহায়ণ মাসেই আলু বাজারজাত করতে পারবো।

সংবাদ মাধ্যমকে বিরামপুর কৃষি অফিসার নিক্সোন চন্দ্র পাল জানান, চলতি আলু মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

উপজেলার অনেক জায়গায় কৃষকেরা ভাল দাম পাবার আশায় আগাম আলুর চাষ শুরু করেছেন। আমরা চাষিদের সার্বিক পরামর্শ দিয়ে আসছি বলেও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা