সংগৃহীত
আন্তর্জাতিক

জ্বালানি সংকট, পাকিস্তানে ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানির সংকটে পাকিস্তানের সরকারি বিমান পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) অভ্যন্তরীণ ফ্লাইট কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। সোমবার পিআইএ তাদের ২৬টি ফ্লাইট বাতিল করেছে।

পাকিস্তানের এই ফ্লাইটগুলোর সবই রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, কোয়েটা, বাহাওয়ালপুর, মুলতান, গাওদার এবং অন্যান্য শহরের। ফ্লাইট বাতিলের কারণে যেসব যাত্রী ভোগান্তিতে পড়েছেন, তাদের জন্য অবশ্য অন্য বিমান সংস্থার ফ্লাইটের ব্যবস্থা করেছে পিটিআই।

পিআইএ কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জ্বালনি তেলের বকেয়া মূল্য পরিশোধ করতে না পারায় গত মঙ্গলবার থেকে পিআইএকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহ কোম্পানি পাকিস্তান স্টেটস অয়েল (পিএসও)। তাই পিআইএ ফ্লাইট কাটছাঁটে বাধ্য হয়েছে।

শনিবার করাচি থেকে মাত্র ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন পিআইএর কর্মকর্তারা।

জিও নিউজকে পিআইএর এক মুখপাত্র জানান, অক্টোবরের ২১ ও ২২ তারিখে জ্বালানি তেলের বকেয়া বাবদ মোট ৫০ কোটি রুপি পিএসওকে প্রদান করেছে সরকারি এই বিমান সংস্থাটি, কিন্তু তাতে বকেয়া সম্পূর্ণ পরিশোধ হয়নি।

পিএসও অবশ্য আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য তেল সরবরাহ করতে রাজি হয়েছে। বর্তমানে সৌদি আরব, কানাডা, চীন ও মালয়েশিয়া রুটে পিআইএর ফ্লাইট বেশ লাভজনক।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা