সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে গৃহবধুর আত্মহত্যা

আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় পারভিন আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫‌ মে) রা‌তে উপজেলার তবলছড়ি ইউনিয়নের কুমিল্লাটিলা নামক এলাকায় ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী পারভিন কুমিল্লাটিলার স্থানীয় বাসিন্দা দে‌লোয়ার হো‌সে‌নের মে‌য়ে ও একই ইউনিয়নের দেওয়ান ‌পাড়া এলাকার বাসিন্দা মনির আহাম্মদের ছেলে আইয়ুব নবীর স্ত্রী।

নিহত পারভীন আক্তারের স্বামী আইয়ুব নবী জানান, দেড় বছর আগে তাদের বিয়ে হয়। এ দেড় বছর বৈবাহিক জীবনে তা‌দের কোনো সন্তান নাই। গত শুক্রবার রা‌তেও আমার সাথে মেসেজে কথা হ‌য়ে‌ছে।

সব সময় তো বাড়িতে যেতে পারি না। নিজের পেশাদারিত্বের কারণে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবস্থান করতে হয়। আমার স্ত্রীর সাথে আমার কোনো বি‌রোধ নেই। কি কারণে বাবার বাড়িতে আত্মহত্যা করেছে, সেটা আমি জানি না।

নিহতের মা খা‌দিজা আক্তার জানান, আমার মেয়ে তো ভালো ছিল। সন্ধ্যায় বাবাকে বাজারে যাওয়ার জন্য তার রুমে লাইট দিয়ে যায়। কিন্তু রা‌তে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করলেও সে আর দরজা খোলে না।

অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় আমার সন্দেহ হয়। মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। একপর্যায়ে জানালা ভেঙ্গে দেখি পারভিন গলায় ফাঁস দেয়া। তখন তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে।

তবলছড়ি ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হা‌সেম জানান, গত বছরের প্রথম দি‌কে পারিবারিকভাবে তা‌দের বি‌য়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন পূর্বে ঝামেলা হয়। এ কারণে স্বামীর কর্মস্থলে নিয়ে যান পারভীনকে।

কয়েকদিন পর তার স্বামী বাবার বাড়িতে রেখে যায়। গত রাতে হঠাৎ জান‌তে পারি পারভিন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গি‌য়ে দ্রুত পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে পু‌লিশ দ্রুত ঘটনাস্থল থেকে মর‌দেহ উদ্ধার ক‌রে। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হ‌য়ে‌ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা