সংগৃহিত
শিক্ষা

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফ্রেরুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কলেজ ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীদের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। সকল শিক্ষার্থীরা যেন স্কুল ও কলেজমুখী হয়, সে জন্য শিক্ষকদের পরিবেশবান্ধব শিক্ষা ব্যবস্হা গড়ে তুলতে হবে।

জেলা পরিষদের পক্ষ থেকে কলেজ পাঠাগারের জন্য ফার্নিচার ও ছাত্রছাত্রীদের বসার জন্য চেয়ার-টেবিলসহ শিক্ষাবান্ধব করার জন্য যা যা প্রয়োজন সকল কিছুই ব্যবস্থার আশ্বাস প্রদান করেন মংসুইপ্রু চৌধুরী অপু।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। তাই শিক্ষা ব্যবস্হাকে সহজ করার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নগদ এক লক্ষ টাকা কলেজ অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারের হাতে তুলে দেন।

পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা পরিষদের সম্মানিত সদস্য হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা আর্দশ উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমান উল্ল্যহ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সদস্য এড আবুল কালাম আজাদ, সাংবাদিক ও সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা