সংগৃহিত
লাইফস্টাইল

এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক: গরমের সময়ে এসির ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়াতে কে না চায়! তবে সবার বাড়িতে তো আর এসি থাকে না। তাই এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায় জেনে নিতে হবে। ভাবছেন, তা কী করে সম্ভব? কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই ঘর ঠান্ডা রাখা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক এসি না থাকলেও ঘর ঠান্ডা রাখার উপায়-

১) শোওয়ার ঘরে আলো কম রাখুন:

আলো কিন্তু ঘরের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেয়। বাড়িতে এলইডি বাতি থাকলে তা তাপমাত্রা বাড়িয়ে দিতে কাজ করে। তাই আপনার শয়নকক্ষে কম পাওয়ারের বাতি লাগান। তবে প্রয়োজন ছাড়া বাতি না জ্বালানোই ভালো। এতে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে।

২) ভারী পর্দা:

বাড়িতে গরমের সময় ভারী পর্দা টাঙান। কারণ ভারী পর্দার থাকলে ঘরে কম তাপ প্রবেশ করবে। জানালা দরজা খোলা রেখে পর্দা টেনে দিন। এতে বাতাস ঢুকবে ঠিকই তবে আলো ও তাপ কম আসবে। এতে ঘরের তাপমাত্রা কিছুটা কমবে। তাই এই কৌশল কাজে লাগাতে পারেন।

৩) বরফ ও ফ্যান:

এই পদ্ধতি এতদিনে অনেকেরই জানা থাকার কথা। যাদের বাড়িতে এসি নেই তারা এই বরফ ও ফ্যানের পদ্ধতি কাজে লাগাতে পারেন। সেজন্য একটি পাত্রে কিছু বরফ নিন। এবার সেই পাত্রটি টেবিল ফ্যান চালিয়ে তার সামনে রেখে দিন। এতে বাতাস অনেকটাই ঠান্ডা হয়ে যাবে।

৪) এগজস্ট ফ্যান:

বাড়ি ঠান্ডা রাখার জন্য আপনি এই ফ্যান ব্যবহার করতে পারেন। বলছি এগজস্ট ফ্যানের কথা। বাথরুম ও রান্নাঘরেও এগজস্ট ফ্যান লাগাতে পারেন। এতে গরম অনেকটাই কম লাগবে। সেইসঙ্গে বাড়িতে বাতাস চলাচলের পরিমাণও বাড়বে।

৫) গাছ রাখুন:

আপনি যদি ছোট ফ্ল্যাটেও থাকেন তবু কিছু গাছ রাখার চেষ্টা করুন। বেলকোনিতে কিছু গাছ রাখুন। এতে বিশুদ্ধ বাতাস পাবেন সেইসঙ্গে গরমও অনেকটা কমবে। ঘরের মধ্যে ইনডোর প্লান্ট রাখতে পারবেন। এই পদ্ধতিও কার্যকর। বাড়িতে গাছ থাকলে মনও ভালো থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা