সংগৃহীত
সারাদেশ

এবার চুয়াডাঙ্গায় মহিলা কলেজের স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর এলাকার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে এটি ভেসে ওঠে।

ইতোমধ্যে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

স্থানীয়রা বলেন, সন্ধ্যার দিকে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু' লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত প্রশাসনকে জানানো হয়।

জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম জানান, কলেজের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। ইউএনওর নির্দেশে জীবননগর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন। কিন্তু এটি কীভাবে হলো তা আমাদের জানা নেই।

জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম বলেন, ‘একটি সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে ওঠে কীভাবে? এটি আমাদের জানা নেই। তবে এটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনাটি শোনামাত্র আমরা কলেজে যাই। সেখানে গিয়ে সাইনবোর্ডটি বন্ধ করে দেওয়া হয়। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রেলওয়ে স্টেশনে এমন লেখা ভেসে ওঠে। নানা আলোচনা-সমালোচনাও সৃষ্টি হয়। বিষয়গুলো আইনি প্রক্রিয়াধীন। এসব ঘটনায় দোষীদের বিচার দাবি করে সচেতন মহল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা